1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজায় প্রতিদিন প্রায় ১শ’ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন: জাতিসংঘ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গাজায় প্রতিদিন প্রায় ১শ’ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন: জাতিসংঘ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গত ৭ অক্টোবর হামাসের সীমান্তে অনুপ্রবেশের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় ধ্বংসযঞ্জে পরিণত গাজায় প্রতিদিন প্রায় ১শ’ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন হবে। জাতিসংঘের একটি সূত্র গতকাল বুধবার এ কথা জানায়।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস সিএনএন ইউরোপকে বলেন, আমাদের প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহয়তা রাখতে হবে। তাই বিপূল সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ শুরু করা দরকার। খবর এএফপি’র।

তিনি আরো বলেন, হামাসের হামলার পর গত দুই সপ্তাহের তীব্র সহিংসতায় ইসরায়েলে প্রায় ১,৪০০ জন নিহত হওয়া এবং ইসরায়েলি পাল্টা হামলায় গাজায় প্রায় ৩,৫০০ লোক মারা যাওয়ার ঘটনার আগেও গাজায় ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে সম পরিমাণ পাঠানো হতো।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহায়তা পাওয়ায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করার ইসরায়েলি আশ্বাস পেয়েছেন ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পরে গ্রিফিথস বলেন, ’সুতরাং প্রথমত, আমাদের প্রতিদিন, সেচ্ছায় নির্ভরযোগ্য প্রবেশ নিশ্চিত করতে হবে। গ্রিফিথস বলেন, দ্বিতীয়ত নিরাপদে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করতে সক্ষম হতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে ‘সাহায্যের অপরিহার্য কর্মসূচি’ শুরু হতে পারে বলে তিনি আশ্বাস দেন। গ্রিফিথস বলেন, ত্রাণ বিতরণে সহায়তা করতে ফিলিস্তিনি শরণার্থীদের উন্নয়নে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সংস্থা সহ, গাজা উপত্যাকায় প্রায় ১৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছে।

এই সপ্তাহে চারটি বোমা হামলার পর ফিলিস্তিনের রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ায় সিনাই মরুভূমিতে আপাতত কয়েক টন ত্রাণ আটকা পড়ে আছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এরআগে বলেছে, ইসরায়েল মিশরের মাধ্যমে খাদ্য, পানি ও ওষুধের আকারে মানবিক সহায়তা আসতে বাধা দেবে না।

২৪ লাখ লোকের বাসস্থান গাজার নিয়ন্ত্রক হামাস ব্যতিরেকে বেসামরিক জনগণের কাছে সাহায্য পৌঁছবে বলে জোর দেন গ্রিফিথস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com