1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
খেলার মাঠে ফিরুক শিশুরা, কালাইয়ে কাঁটাহার ফুটবল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

খেলার মাঠে ফিরুক শিশুরা, কালাইয়ে কাঁটাহার ফুটবল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ

reporter মো: সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট)
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে অভিভাবকদের সচেতন করতে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) অভিভাবক সম্মেলন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা মাঠে কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কবির আকবর চৌধুরী তাজের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, একটি শিশুর শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ পেলে শিশু-কিশোররা বিভিন্ন ক্ষতিকর অভ্যাস থেকে নিজেদের দূরে রাখতে পারে।

বক্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার জন্য সময় ও সুযোগ করে দিতে হবে। বিশেষ করে মাদকাসক্তি ও অতিরিক্ত অনলাইননির্ভরতা প্রতিরোধে শিশু-কিশোরদের মাঠমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কাঁটাহার ফুটবল একাডেমির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে একাডেমির খেলোয়াড়, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com