1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনা প্রেসক্লাবে সভাপতি মোস্তফা সরোয়ার - সম্পাদক তরিকুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনা প্রেসক্লাবে সভাপতি মোস্তফা সরোয়ার – সম্পাদক তরিকুল ইসলাম

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে খুলনা প্রেসক্লাব নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ এপ্রিল খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মো: তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ- সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোঃ বেল্লাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মাকসুদুর রহমান ১০৭ , কাজী মোতাহার রহমান ৮৮ , মহেন্দ্রনাথ সেন ৮৬ , মো: আনিস উদ্দিন ৮৩ , সোহেল মাহমুদ ৮৩, কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ- পরিচালক ( স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ কর্মকর্তা মো: মেহেদী হাসান। নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com