1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলি, গুরুতর আহত দুই জন মুসল্লি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’: আইনশৃঙ্খলা মিটিংয়ে দ্রুত তদন্তের নির্দেশ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার রূপগঞ্জে ময়লার ভাগার উচ্ছেদ, সবুজায়নে নতুন দিগন্ত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা আমি গেরামের ছেলে-দেন কোদাল দেন: বৃক্ষ রোপণ কর্মসূচিতে গাজীপুরের ডিসি গাইবান্দায় মন্দির নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পুনরায় বিক্ষোভ মিছিল করেছে মুসলমান সম্প্রদায় কাহালুতে মাদকসহ চার ব্যক্তি আটক কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী

খুলনায় মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলি, গুরুতর আহত দুই জন মুসল্লি

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ ১৪ জুন ভোর সাড়ে ৫ টার পর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ( ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন- লোকমান ও আলম। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন দুবৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে লোকমান ও আলম গুরুতর আহত হন। এসময় লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন। পরে স্থানীয় মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে লোকমানের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরদিকে আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com