1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠন ও ধানের শিষের প্রচার সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎জুলাই শহীদদের স্মরণে সিংগাইরে শ্রদ্ধাঞ্জলি, যোদ্ধাদের সম্মাননা ‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার  বিরলে বিজয়ের ২য় বর্ষপূর্তিতে এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি রাঙামাটিতে নৌযান শুমারির প্রস্তুতি সম্পন্ন, ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান দিনাজপুরে ‘মাটির মা ফাউন্ডেশন’-এর ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হাসি-আনন্দের নৌভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা

কোম্পানীগঞ্জে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠন ও ধানের শিষের প্রচার সভা 

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন কমিটি গঠন ও ধানের শিষ প্রতীকের প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় ইউনিয়নের তৈমুন নগর ভাঙ্গার পার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি হাফিজ মিয়ার সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জায়েদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব সাহাবউদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক লালা মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা কৃষক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপির সদস্য জুয়েল আহমদ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মন্নাজ উদ্দীন মেম্বার এবং উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। এছাড়াও এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শিষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে শ্রমিক দলকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। পরে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে সভাপতি এবং জায়েদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সভাপতি ইলিয়াস ও মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আখল মিয়া ও কামাল মিয়া, প্রচার সম্পাদক শরিফ মিয়া, দপ্তর সম্পাদক লায়েক মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান। সদস্য হিসেবে রয়েছেন আলাল মিয়া, বিলাল মিয়া, নাজমুল, রূপ মিয়া, সাইফুর রহমান, সেলিম ও ফয়সল আহমদ। সভার শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ধানের শিষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com