1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে সনাতন পদ্ধতিতে কোয়ারি খুলে দেওয়ার দাবি: বেকারত্বে ডুবে যাচ্ছে পাথরনির্ভর জনপদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোম্পানীগঞ্জে সনাতন পদ্ধতিতে কোয়ারি খুলে দেওয়ার দাবি: বেকারত্বে ডুবে যাচ্ছে পাথরনির্ভর জনপদ

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা এক সময় ছিল উত্তর-পূর্বাঞ্চলের পাথরের রাজ্য। এখানকার মাটি জুড়ে ছড়িয়ে আছে পাথর, বালু আর সেইসাথে হাজারো শ্রমিকের ঘাম। এই অঞ্চলের প্রায় ৯৫ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে পাথর শিল্পের সঙ্গে যুক্ত— কেউ পাথর ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ পরিবহন ও যন্ত্রপাতি সরবরাহে নিয়োজিত।

কিন্তু গত কয়েক বছর ধরে প্রশাসনিক জটিলতা ও পরিবেশগত কারণে পাথর কোয়ারি বন্ধ থাকায় কোম্পানীগঞ্জে নেমে এসেছে অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের ভয়াবহতা।

শ্রমিকদের অভিযোগ, কোয়ারি বন্ধ থাকায় তাদের পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কেউ কেউ বিকল্প জীবিকার সন্ধানে শহরে গিয়ে রিকশা চালাচ্ছেন, আবার অনেকে ঋণের বোঝায় জর্জরিত।

এক শ্রমিকের ভাষায়—
“আমরা তো পাথরের মানুষ। পাথর ছাড়া আমাদের জীবনে আলো নেই। দিন চলে না, সংসার চলে না।”

স্থানীয়রা বলছেন, আগে যেভাবে প্রাকৃতিকভাবে সনাতন পদ্ধতিতে হাতে ও যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলন হতো, তাতে পরিবেশের তেমন ক্ষতি হতো না। তারা বিশ্বাস করেন, সনাতন পদ্ধতিতে সীমিত পরিসরে কোয়ারি খুলে দিলে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি হাজারো মানুষ আবার জীবিকার আলো ফিরে পাবে।

বিশেষজ্ঞরাও মনে করছেন, পরিবেশবান্ধব সনাতন পদ্ধতি ও সরকারি তত্ত্বাবধানে কোয়ারি পুনরায় চালু করলে স্থানীয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পাশাপাশি অবৈধ উত্তোলনও বন্ধ করা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com