1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট)
calendar প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দলের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয়, সাংগঠনিক অবস্থান শক্তিশালীকরণ এবং জনগণের কাছে বিএনপির অর্জন ও লক্ষ্য তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। জনগণ আজ পরিবর্তন চায়, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা দল সভাপতি হাজী আব্দুল মন্নান। সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাতী দলের সভাপতি দৌলত খান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হুসেন দুদু, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ নুমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com