1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা ও পরামর্শ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎জুলাই শহীদদের স্মরণে সিংগাইরে শ্রদ্ধাঞ্জলি, যোদ্ধাদের সম্মাননা ‎সিংগাইরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার  বিরলে বিজয়ের ২য় বর্ষপূর্তিতে এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি রাঙামাটিতে নৌযান শুমারির প্রস্তুতি সম্পন্ন, ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান দিনাজপুরে ‘মাটির মা ফাউন্ডেশন’-এর ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হাসি-আনন্দের নৌভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা

কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা ও পরামর্শ সভা

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট)
calendar প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচন পরিচালনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রাজনগর নতুন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। সভায় ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com