1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁতী দলের দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁতী দলের দোয়া মাহফিল

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার (৮ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার ভোলাগঞ্জ ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল এ মাহফিলের আয়োজন করে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার বশর ও সহ-সভাপতি হাজী আব্দুর রকিব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ডা. নুরুজ্জামান, বিএনপি নেতা নোমান আহমদ, যুবদল নেতা জাফর আহমদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বতুল্লাহ এবং ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলাম।

দোয়া মাহফিলে উপজেলা তাঁতী দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. তাজ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন ও সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ। এছাড়া যুগ্ম আহ্বায়কদের মধ্যে উমর আলী, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, তেরা মিয়া, মাসুক উদ্দিন, শাহ আলম, আসাদুজ্জামান রুবেল, আদনান আহমদ, আশিকুর রহমান লিটন, সুহেল মিয়া, বাবুল মিয়া এবং সদস্য মুসা মিয়া ফকির, সাচ্চা মিয়া, ফরহাদ আহমদ, আফাজ মিয়া, সেলিম আহমদ, ইব্রাহিম আলী, রুবেল চৌধুরী ও নাছির মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা ইমাম উদ্দীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com