1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে কালভার্ট নির্মাণ হলেও ভোগান্তি চরমে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কোম্পানীগঞ্জে কালভার্ট নির্মাণ হলেও ভোগান্তি চরমে

reporter ফয়ছল আহমদ নুমান,কোম্পানীগঞ্জ (সিলেট)
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম বাঘারপাড় (হাতিমখাল) এলাকার মরহুম মজমিল আলীর বাড়ির সন্নিকটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নির্মিত কালভার্টটি এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের নতুন নাম হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে দুই পাশে মাটি ভরাট না করায় স্থানীয়দেরকে প্রতিদিন মই বেয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

কালভার্টটি সম্পূর্ণ নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষজন বাজার থেকে বাঁশের তৈরি মই এনে যাতায়াত করছে। ফলে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন (৪০) বলেন, “কালভার্টের পাশে মাটি না থাকায় আমাদের মই বেয়ে উঠতে হয়। বাচ্চাদের নিয়ে যাতায়াত করতে ভয় লাগে।” একই এলাকার ফয়জুল হক (৬০) জানান, “দুই দিন আগে রাতে এক মোটরসাইকেল আরোহী মই বেয়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।”

জানা গেছে, পূর্ব বাঘারপাড় ও পশ্চিম ঢোলাখাল পাকা রাস্তা হতে মরহুম মজমিল আলীর বাড়ির অভিমুখে এই কালভার্টটি নির্মিত হয়। কাজটি সম্পন্ন করেন ঠিকাদার মোঃ কালা মিয়া ও জুয়েল আহমেদ। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো দুই পাশে মাটি ভরাট করা হয়নি।

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ বলেন, “বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় ভোগান্তি বাড়ছে।”

ঠিকাদার জুয়েল আহমেদ বলেন, “পানির কারণে এখন মাটি ফেলতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে এক মাসের মধ্যে কাজ শেষ হবে, তখন যাতায়াতে কোনো সমস্যা থাকবে না।”

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঁইয়া বলেন, “ঠিকাদারকে ইতিমধ্যে মাটি ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে। যদি দ্রুত কাজ সম্পন্ন না হয়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে জনগণের যাতায়াত নিশ্চিত করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com