1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
"সচেতন অভিভাবক সমাজ" এর পক্ষ থেকে ঘৃণা দিবস পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

“সচেতন অভিভাবক সমাজ” এর পক্ষ থেকে ঘৃণা দিবস পালন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

আজিজুন নাহার : স্বৈরাচারী খুনি শেখ হাসিনার শাসনামলে চালু করা, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী তথাকথিত জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার জন্য দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ২০২৩ইং পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের, আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এ গণস্বাক্ষর সংগ্রহ করার সময়, “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রাহাত, অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব এবং “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর সদস্য সচিব মোহাম্মাদ সেলিম, যুগ্ম আহবায়ক তাসনিম ফাতেমা লতা সহ বেশ কয়েক জনের উপর হামলা করেছিল, আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৩১নং ওয়ার্ডের সাবেক দুর্নীতিবাজ কাউন্সিলর শেখ মোঃ আলমগীর সহ আওয়ামী লীগের দালালেরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত সময়ের অধ্যক্ষ সহ কতিপয় বিপথগামী শিক্ষক ও কর্মচারীবৃন্দ । শিক্ষা প্রতিষ্ঠানের বর্বর নির্লজ্জ প্রশাসন মহিলা অভিভাবকসহ সংগঠকদের উপর শারীরিক নির্যাতন করে এবং দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে আটক করে রাখে । তাদেরকে বন্ধী করে রেখে, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টাও করেছিল । কিন্তু জনরোষের ফলে তখন তাদেরকে বন্ধী অবস্থা থেকে মুক্ত করে আনা সম্ভব হয় । সেই দিবসের স্মরণে শিক্ষা কারিকুলাম বাতিল আন্দোলনের সংগঠন “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২৪ইং  বেলা ১১টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সেই ন্যাক্কারজনক ঘটনার স্মরণে এবং উক্ত অপরাধের বিচারের দাবিতে “মানববন্ধন কর্মসূচি” এবং “ঘৃণা দিবস পালন” করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সেই সময়ের ভুক্তভোগী ছাত্র এবং ভুক্তভোগী অভিভাবকবৃন্ধ । এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট” এর সদস্য পঙ্কজ নাথ সুর্য ও সানজিদা আক্তার, “বাংলাদেশের সচেতন সমাজ” এর কেন্দ্রীয় সদস্য এল,কে চৌধুরী ৷ আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের কেন্দ্রীয় সদস্য মোঃ আলী আব্বাস ও মোঃ নাকি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিব । উক্ত অনুষ্ঠানে “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট” এর নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একান্ততা প্রকাশ করেন । অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক মোঃ আবু মুসলিম বিন হাই ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com