1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কেরানীগঞ্জে বাড়ির মালিকানা নিয়ে বিরোধ: উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কেরানীগঞ্জে বাড়ির মালিকানা নিয়ে বিরোধ: উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় একটি বাড়ির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উভয় পক্ষই নিজেদের বৈধ মালিক দাবি করে অপর পক্ষের বিরুদ্ধে দখল, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ তুলেছে।
লিখিত অভিযোগে মো. মান্নান মিয়া (৫৮) দাবি করেন, তাঁর অনুপস্থিতিতে কোনো ধরনের আলোচনা বা অনুমতি ছাড়াই বাড়ির মাঝখানে দেয়াল নির্মাণের উদ্দেশ্যে বাড়ির গেটের সামনে দুই পাশে ইট এনে রাখা হয়। পরে কয়েকদিন পর ওই ইট একটি খালি কক্ষে রাখা হয়। তাঁর অভিযোগ, অভিযুক্ত জাবেদ আহমেদ বাড়ির মাঝখানে দেয়াল নির্মাণের চেষ্টা করেন, যা বাড়ির মালিকের সম্মতি ছাড়া আইনসম্মত নয়।
মান্নান মিয়া আরও অভিযোগ করেন, ১ আগস্ট ২০২৬ (শনিবার) রাতে প্রশাসনের উপস্থিতিতে তাঁর লোকজন বাড়ির চারটি কক্ষে তালা লাগান। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত, নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
অন্যদিকে, জাবেদ আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দাখিল করা অভিযোগে দাবি করেন, তিনি ২০১০ সালে প্রায় ৮০ লাখ টাকায় বিরোধপূর্ণ সম্পত্তি ক্রয় করেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে তিনি মামলা-হামলার শিকার হন এবং দীর্ঘদিন এলাকা ছাড়া জীবনযাপন করতে বাধ্য হন। সেই সুযোগে তাঁর ক্রয়কৃত সম্পত্তির চারটি কক্ষ মো. মান্নান মিয়ার দখলে চলে যায় বলে তিনি অভিযোগ করেন।
জাবেদের দাবি, তিনি কখনোই জোরপূর্বক বাড়ির মাঝখানে দেয়াল নির্মাণের চেষ্টা করেননি। তাঁর ভাষ্য, বাড়ির সামনে আনা ইট চুরি হওয়ার আশঙ্কায় একটি খালি কক্ষে রাখা হয়েছিল। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশ একাধিকবার উভয় পক্ষকে বসে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিলেও মান্নান মিয়া আলোচনায় রাজি হননি বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত ও প্রশাসনের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান। একই সঙ্গে নিজের ক্রয়কৃত সম্পত্তির দখল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(বিঃদ্রঃ: প্রতিবেদনটি উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।)

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com