1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে শতবর্ষী সাজিরন বেওয়ার পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরান ও ভোমরার কবির হোসেনের মেয়ের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে শতবর্ষী সাজিরন বেওয়ার পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

reporter  আমিনুল ইসলাম মুকুল,কুড়িগ্রাম 
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভিতরবন্দ ইউনিয়নের দিগ্বদারী পঞ্চায়েতপাড়া গ্রামের শতবর্ষী সাজিরন বেওয়ার পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর জেলা প্রশাসকের নির্দেশনায় অদ্য ১৭ সেপ্টেম্বর সকালে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে সাজিরনের বাসায় উপস্থিত হন।এসময় নির্বাহী অফিসারের সাথে ছিলেন নাগেশ্বরী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম,ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, মহিলা সদস্য নওরোজ জাহান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা যায়, বয়সের ভারে সাজিরন বেওয়া বর্তমানে নিজে চলাফেরা ও ভিক্ষা করতে অক্ষম। দীর্ঘদিন তার মেয়ে ভিক্ষা করে যে সামান্য আয় করেন তা দিয়ে মা মেয়ের সংসার চলছিল। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন সাজিরন বেওয়া। এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করেন।
স্থানীয়রা জানান এ ধরণের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com