কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি অবৈধ ঘোষণা করে জেলা ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদকের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। সেই সময় বক্তারা বলেন গত ১৫/০৫/২৫ ইং কেন্দ্র ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ২১দিন পর ০৪/০৬/২৫ ইং তারিখে কেন স্থগিত করা হয় এবং পূর্বে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক কে বাদ দিয়ে দীর্ঘ ১১ মাস কার নগ্ন হস্তক্ষেপে জেলা ছাত্রদলের কমিটি স্থগিত ছিল আজ তা প্রমাণিত।
আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা যাপন করছি পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পূর্বের কমিটি পূর্ণবহালের জোর আবেদন করেন।
এই প্রসঙ্গে পদবঞ্চিত ওয়াকিউর বলেন, গত বছর কমিটি ঘোষণা হওয়ার পর থেকে জেলা ছাত্রদল কে সুসংগঠিত করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছিলাম। কিন্তু মাত্র ২১ দিনের মাথায় কোনো কারণ উল্লেখ না করেই আমাদের কমিটি স্থগিত করা হয়। এরপরও দলীয় সকল কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে দিনরাত কাজ করেছি। কিন্তু এবারের নতুন কমিটিতে আমাকে বাদ দেওয়ায় বিস্মিত হয়েছি।
তিনি আরো বলেন, যে বয়সে পড়ালেখার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সে জীবনের মায়া ত্যাগ করে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন সময় পার করেছি।
আক্ষেপ করে তিনি আরো বলেন, প্রত্যেকেই তার কাজের স্বীকৃতি আশা করে। কিন্তু আমার ক্ষেত্রে হলো উল্টো। এতে সংগঠনের অনেক কর্মী-সমর্থক হতাশ হয়েছে বলে মন্তব্য করেন রেদোয়ানুর রহমান ওয়াকিউর।