1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর আলীকদমে জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায় ও হয়রানি অভিযোগ

কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়

reporter ‎ বিশেষ প্রতিনিধি বরিশাল
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৭নং মধ্য ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম মোল্লার বড় ভাই মানিক মোল্লার মেয়ের বিয়ের মাত্র একদিন পরই প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিকভাবে অত্যন্ত ধুমধাম করে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিয়ের একদিন পর পার্শ্ববর্তী ৮নং ওয়ার্ডের রিপন ব্যাপারীর বড় ছেলের সঙ্গে ওই তরুণী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান।
‎ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, বিয়ের পর বরপক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী এবং নগদ অর্থ নিয়ে এই পলায়নের ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কনের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বরপক্ষ। তারা কনের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বিয়ের সময় দেওয়া দামী মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ অর্থ ফেরত দেওয়ার জন্য।
‎এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, এমন ঘটনা এলাকায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি নিয়ে উভয় পরিবারের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com