মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহিদ রুলু পান ৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম ২৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি পান ৪ ভোট।
সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রতিদ্বন্দ্বী আব্দুল মুক্তাদির পান ১৩ ভোট এবং সালাহউদ্দিন শুভ পান ১১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পারভেজ আহমেদ পেয়েছেন ১৬ ভোট এবং মোনায়েম খাঁন পেয়েছেন ১০ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত পান ৭ ভোট।
কার্যকরী নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—প্রণীত রঞ্জন দেবনাথ (২৪ ভোট)
বিশ্বজিৎ রায় (২২ ভোট) মোস্তাফিজুর রহমান (২২ ভোট)সাব্বির এলাহী (২০ ভোট)অপরদিকে, অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ। তিনি জানান, “শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।”