1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

কমলগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারাবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৮ জুন) রাতে কমলগঞ্জ থানাধীন ০৯নং ইসলামপুর ইউ/পিস্থ কুরমা চা বাগান (পুরান বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে সাহেদ আহমেদ (২০) নামে একজনকে আটক করা হয়।

ঘটনাস্থলে আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত সাহেদ আহমেদ কুরমা চা বাগান (পুরান বাজার) এলাকার শাহাদাত আলীর ছেলে। সে পলাতক এক ব্যক্তির যোগসাজসে দীর্ঘদিন যাবত কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল মর্মে জানা যায়।

এর পাশাপাশি কমলগঞ্জ থানার অন্তর্গত শমশেরনগর পুলিশ ফাঁড়ির অপর এক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ বদরুল ইসলাম নাঈম (২০) নামে একজনকে আটক করা হয়।

শুক্রবার (২৮ জুন) রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সামনে অভিযান পরিচালনা করে বদরুল ইসলাম নাঈমকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বদরুল ইসলাম নাঈম কুলাউড়া থানাধীন হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আনসার আলী ছেলে।

সে জনৈক এক ব্যক্তির সহায়তায় কুলাউড়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের বোতল গুলো সংগ্রহ করে শমশেরনগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে জানা যায়।

মাদক সংক্রান্ত এসব ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com