1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কমলগঞ্জে কাচা সড়কে ভোগান্তি -সংস্কার দাবী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

কমলগঞ্জে কাচা সড়কে ভোগান্তি -সংস্কার দাবী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের (দক্ষিণ কালেঙ্গা) আলাল মিয়ার দোকান থেকে পশ্চিম দিকে প্রায় ২কিলোমিটার কাচা সড়ক চলার অনুপযোগী হয়ে পরেছে। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সহ সকলের কাছে আকুল আবেদন জানান স্থানীয়রা সড়কটি সংস্কার করে দেয়ার জন্য। কালেঙ্গা গ্রামের কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের বিষয়টি প্রসাশনের নজরে আনার জন্য আমজদ মিয়া,ফজর আলী বংক,কাসিম খান,হান্নান মিয়া,আহসান মিয়া,হাজী আলকাছ মিয়া কটি,মো: নাছির মিয়া,জহুরা খাতুন,শাহবাজ আলী, আকলিম মিয়া প্রমুখ এলাকাবাসীর পক্ষে দাবি জানান।
জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিন কালেঙ্গা আলাল মিয়ার দোকান থেকে পশ্চিম দিকে ২কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
জানতে চাইলে ইউপি সদস্য শাহান পারভেজ শিপন জানান,১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবদের সাথে আলাপ করবো যাতে সড়কটি দ্রুত সংস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com