1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কমলগঞ্জের মুন্সিবাজারে ১১ সেপ্টেম্বর ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদর সুস্থতা কামনায় খতেম কুরআন ও দোয়া মাহফিল ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ মামলা নেওয়ার (ওসি) মীমাংসার চেষ্টা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে জাতীয় সমস্যার আংশিক সমস্যা অবগত করে কিছু কথা ধূলখোলায় সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে জুলুমকারীর বিচার হওয়া গণতন্ত্রের সৌন্দর্য -ফিরোজ মোহাম্মদ লিটন কালিগংগা নদীর ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী

কমলগঞ্জের মুন্সিবাজারে ১১ সেপ্টেম্বর ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদে লতিফিয়া ইসলামী যুব সংঘ মুন্সিবাজার এর উদ্যোগে হরিশ্বরণ এলাকার সকল মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ
মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলকে সফল করতে আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কমলগঞ্জের মুন্সিবাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে মাহফিলের দাওয়াতনামা বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের হাতে দাওয়াতনামা তুলে দেন হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী হাবিবুর রহমান ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ। তাঁরা ব্যবসায়ীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। এতে সভাপতিত্ব করবেন হাজী আব্দুস সুবহান,হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদের সভাপতি মিজানুর রহমান তরফদার।

মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন হযরত মাওলানা নুরুল আমীন আনোয়ারী। তাঁর বয়ান বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন: প্রভাষক, লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ নেছার উদ্দীন আহমদ,সিলেট।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা জয়নাল আবেদিন,মৌলভীবাজার এবং ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত এ মোবারক মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com