1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এসএসসির ফল প্রকাশ, ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৮.২২ শতাংশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

এসএসসির ফল প্রকাশ, ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৮.২২ শতাংশ

reporter সেকান্দর আলী (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে। আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)। এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com