1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
উপজেলার সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বামনায় অনুষ্ঠিত হয়ে গেলো সেচ্ছাসেবী সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

উপজেলার সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বামনায় অনুষ্ঠিত হয়ে গেলো সেচ্ছাসেবী সম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

মোঃ আল-আমিন হোসেন, বামনা উপজেলা প্রতিনিধি: সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলার বামনা উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নৌ বাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জাকির হোসেন, বামনা থানা এস আই তদন্ত মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সম্মেলনে ৫আগস্টের পরে সংকটময় পরিস্থিতিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার বিষয় বক্তারা আলোকপাত করেন।

সম্মেলনে উপস্থিত ছিল রেড ক্রিসেন্ট বিডি ক্লিন আলোকিত সমাজ এস,এ, টি,এফ সহ অন্যান্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

সংগঠনগুলোর প্রতিনিধিরা উল্লেখ করেন ৫ আগস্ট এর পরে সবাই যেভাবে একত্রে কাজ করেছেন, পূর্বে তারা সেভাবে একসাথে কাজ করতে পারেননি বিভিন্ন রাজনৈতিক বাঁধার সম্মুখীন হয়েছেন। সংগঠনগুলো একে অপরের সাথে সমন্বয় সাধন সম্ভব হয়নি। বিগত আড়াই মাস তারা একসাথে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। ভবিষ্যতেও তারা এভাবেই একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করতে চান।

সভায় বিভিন্ন বক্তারা স্বেচ্ছাসেবকদের একসাথে কাজ করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সৈয়দ এম এম নাহিদ হাসান সাত দফা প্রস্তাব উত্থাপন করেন। সকলে একসাথে চলার জন্য নতুন প্লাটফর্মের কার্যক্রম ও রূপরেখা সম্পর্কে তিনি আলোকপাত করেন। শিঘ্রই সকলের সাথে আলোচনার মাধ্যমে নতুন প্লাটফর্মের নাম ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আশাবাদ ব্যাক্ত করে সভা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com