কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৩ নভেম্বর সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত এ কমিটি গঠন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান গনি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সভাপতি মন্তাজ মেম্বার, ফজলু মেম্বার, আতাউর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য আব্দুল আলিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি অফিক আহমেদ, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া
১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল: সভাপতি কুদ্দুস মিয়া, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া
৩নং তেলিখাল, ৪নং ইছাকলস, ও ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫নং উত্তর রনিখাই ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটি
সভাপতি: মোঃ আব্দুর রহমান
সিনিয়র সহ-সভাপতি: মোঃ জসিম উদ্দিন
সহ-সভাপতি: মোঃ সোহেল আহমদ, মোঃ জয়নাল আবদীন, হারিছ মিয়া, মোঃ সিরাজ মিয়া
সাধারণ সম্পাদক: মোঃ ফয়জুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: শামীম আহমদ
সহ সাধারণ সম্পাদক: জামিল আহমদ, পারভেজ মিয়া
সাংগঠনিক সম্পাদক: মোঃ ফয়েজ মিয়া
সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ কামরান হোসেন, মোঃ আতাউর রহমান, হুমায়ুন কবির
প্রচার সম্পাদক: বুরহান উদ্দিন
সহ প্রচার সম্পাদক: মোহাম্মদ আলী
দপ্তর সম্পাদক: মোঃ কয়েছ মিয়া
সহ দপ্তর সম্পাদক: মোঃ আনোয়ার হুসেন
শ্রম বিষয়ক সম্পাদক: খালেদ মিয়া
ক্রীড়া সম্পাদক: লিটন মিয়া
ছাত্র বিষয়ক সম্পাদক: সিরাজ মিয়া
মহিলা বিষয়ক সম্পাদিকা: মোছাঃ হুসনা বেগম
সদস্যবৃন্দ: মোঃ আব্দুল মালিক, মোঃ মরম আলী, উসমান আলী, মোঃ আব্দুল্লাহ, মোঃ রহিম উদ্দীন, মোঃ আজমান আলী, মোঃ রুহুল আমিন, মোঃ নাছির উদ্দীন, মোঃ নিজাম উদ্দীন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।