1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস 
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে নগদ ৪১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসার জন্য লাইনে থাকা অবস্থায় তার এই টাকা চুরি হয়েছে।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের শহিদুলের স্ত্রী নাসিমা বেগম চিকিৎসা নিতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। সরকারি নিয়ম অনুযায়ি
টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। টিকিট কাটার পরে দেখেন তার পার্সোনাল ব্যাগে থাকা ৪১ হাজার টাকা নেই। অনেক খোঁজাখুঁজি করে টাকা পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হয়ে গেলে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। ঈশ্বরদী হাসপাতালে ভজঘট অবস্থা বিরাজ করছে। হাসপাতাল প্রশাসনের দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। তারা বলেন, অনেক অসহায় গরিব মানুষ রয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

আউটডোরে রোগীর লাইনে রোগী ছাড়া দালাল ও ছোটখাটো বাটপারদের আনাগোনা দিনদিন বেড়েই চলেছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। অন্যদিকে হাসপাতালের আউটডোরের ডাক্তারদের আচার-আচরণে চরম ক্ষুব্ধ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com