1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির শুভেচ্ছা

reporter ফয়জুর রহমান ( ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি। এক বিবৃতিতে সংগঠনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান বলেন,
“মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবনী ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। তাঁর শিক্ষা আমাদের সত্য, ন্যায়, সহনশীলতা ও ভালোবাসার বার্তা দেয়।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের জন্যও নবীজির (সা.) জীবন থেকে নেয়ার আছে অনেক কিছু। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আপোষহীন অবস্থান, মানবতার প্রতি দায়বদ্ধতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা নবীজির (সা.) জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং সকলকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)এই দিনে -ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বিজয় হোক সকল হৃদয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মোবারক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com