1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার

reporter আরিফ রববানী
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ২১৮০জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ২১.৮০০মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন
ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক।

এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আতাহার আলী ফকির আলাল, থানা বিএনপির সদস্য , আজাহার আলী ফকির, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি কামরুল ইসলাম, ফেরদৌস ফকির, কোতোয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই মাহবুব,সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক, ঈদে গরীবের মুখে যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় জন প্রতি ১০কেজি করে চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আতাহার আলী ফকির আলাল, থানা বিএনপির সদস্য , আজাহার আলী ফকির ইউনিয়নব্যাপী খোজ খবর নিয়ে প্রকৃত হতদরিদ্র পরিবারের সদস্যরা সরকারের এই উপহার পেয়েছেন কিনা তার নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ায় ঈদের আগে ১০কেজি চাউল পেয়ে খুশীতে আত্মহারা অসচ্ছল গরীব অসহায় মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান- কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত বর্তমান প্রশাসক ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়মিত জনগণের সেবা প্রদান করছেন। তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ায় আমরা ২নং কুষ্টিয়া ইউনিয়নের জনগণ তার প্রতি কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com