1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ইসরায়েল-হামাস যুদ্ধ জ্বালানি তেল এবং কৃষি পণ্যের দাম বাড়তে পারে: বিশ্বব্যাংক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ইসরায়েল-হামাস যুদ্ধ জ্বালানি তেল এবং কৃষি পণ্যের দাম বাড়তে পারে: বিশ্বব্যাংক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ৩:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে জ্বালানি তেল এবং কৃষি পণ্যের মতো কাঁচামালের দাম বাড়তে পারে। বিশ্বব্যাংক সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।

দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে তেলের দাম ইতিমধ্যে ছয় শতাংশ বেড়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ৮ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যার প্রায় অর্ধেক নারী ও শিশু।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যেই তেলের বাজারের উপর চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধ ‘১৯৭০ এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা।’ এর মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের বিরূপ ফলাফল সম্পর্কে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করেছেন।

গিল একটি বিবৃতিতে বলেন, ‘এটি বিশ্ব অর্থনীতি বিঘ্নিত করার যে প্রভাব ফেলেছিল যা আজও অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।’

বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের তেলের দাম এবং রপ্তানি কি হবে তার উপর অনেক সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।

একটি আশাবাদী পরিস্থিতিতে, তেল ৩ থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়াতে পারে ৯৩ থেকে ১০২ ডলার। একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com