1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ইউএনডিপি’র পরিবেশ সনদ অর্জন করায় নূর কামালকে নাগরিক সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

ইউএনডিপি’র পরিবেশ সনদ অর্জন করায় নূর কামালকে নাগরিক সংবর্ধনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ” এর চেয়ারম্যান ও আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর কামাল ভিয়েতনামের হ্যানয় সিটিতে জাতিসংঘ পরিচালিত ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩ দিনের সম্মেলন শেষে ইউএনডিপি কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট অর্জন করায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
১০ অক্টোবর বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের (২য় তলা) জহুর হোসেন চৌধুরী হলে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অবঃ) ডা. এম আজিজুল্লাহ নুরুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, পরিবেশবিদ মোঃ আসাদুর রহমান খান, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর উপদেষ্টা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফোরকান, পরিবেশ রক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, বিশ্ব নাগরিক সংগঠন বাংলাদেশ শাখার চেয়ারম্যান প্রীতি সরমান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য হৃদয় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর আইসিটি কর্মকর্তা মোঃ সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খান চমন-ই-এলাহী, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। সংবর্ধিত অতিথি নূর কামালকে নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। অনুষ্ঠানে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর আইসিটি কর্মকর্তা মোঃ সাগর ও সাংগনিক সম্পাদক গোলাম কিবরীয়াকে সফল সংগঠক হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠন সঞ্চালনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক নিশাত নওরীন শিমু।
বক্তারা বলেন, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর চেয়ারম্যান যে সনদ অর্জন করেছেন তা শুধু তার ব্যক্তিগত নয়, এ প্রাপ্তি বাংলাদেশের সকলের। তার এ প্রাপ্তি দেশের পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com