1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আসামীর জবানবন্দি সত্ত্বেও তেওতায় মুরুব্বিদের বিশেষ সুপারিশে অভিযোগ নিষ্পত্তি ও কঠোর হুঁশিয়ারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার নোটিশ দুর্গাপুরে মাদ্রাসা সুপার জাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড় দুর্ভিক্ষের অবসান বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নারায়নগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি প্রকাশিত সংবাদের পর ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বালিয়াড়ি থেকে ঝাউবন, সর্বত্র বাণিজ্যের চাপ—কক্সবাজারে কী ঘটছে? শাহজাদপুরে ৬ষ্ঠ বাংলা লোক নাট্য উৎসব

আসামীর জবানবন্দি সত্ত্বেও তেওতায় মুরুব্বিদের বিশেষ সুপারিশে অভিযোগ নিষ্পত্তি ও কঠোর হুঁশিয়ারি

reporter মোঃ রমজান শেখ, মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

গত ২৭ তারিখ দুপুরে শিবালয় উপজেলার তেওতা এলাকায় আটককৃত মাদক কারবারীর জবানবন্দির ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সেই সংবাদের একাংশের বিষয়ে স্থানীয় মুরুব্বি এবং ‘তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ’-এর নেতৃবৃন্দ একটি ব্যাখ্যামূলক সিদ্ধান্ত প্রদান করেছেন। আসামীর জবানবন্দি থাকা সত্ত্বেও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং মুরুব্বিদের বিশেষ সুপারিশের প্রতি সম্মান জানিয়ে ‘দৈনিক ঘোষণা’র পাঠকদের জন্য পূর্বের উক্ত সংবাদের একটি সংশোধনী প্রকাশ করা হলো।
উল্লেখ্য, গত ২৬ তারিখ রাত ১টা ৩০ মিনিটের দিকে তেওতা এলাকায় মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর ওই রাতেই উপস্থিত অসংখ্য মানুষের সামনে আসামী একটি জবানবন্দি দেয় যা ভিডিওতে ধারণ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং দুপুরে সংবাদটি প্রকাশ করা হয়েছিল। সংবাদটি প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি তৈরি হলে বিষয়টি নিরসনে তেওতা এলাকার গণ্যমান্য মুরুব্বি এবং ‘তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ’-এর নেতৃবৃন্দ একটি যৌথ সিদ্ধান্তে উপনীত হন।
স্থানীয় মুরুব্বিদের দাবি, আটককৃত আসামী মূলত একজন চিহ্নিত মাদকাসক্ত ও মাদক কারবারী। ২৬ তারিখ রাতে জনসম্মুখে জবানবন্দি দেওয়ার সময় সে ভয়, মানসিক বিকার কিংবা পূর্বশত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল কর্মী মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মোঃ জাকির হোসাইন, মোঃ ইসমাইল, মোঃ আবির মিয়া, মোঃ রেজাউল মিয়া, মোঃ টিটু শেখ, শ্রী সঞ্জয়, যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর, মোঃ মিন্টু গাজী, মোঃ গনি কাজী, মোঃ মানিক মোল্লা এবং সাংবাদিক চঞ্চল মাহমুদ খান-এর নাম জড়িয়েছে। মুরুব্বিরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিশ্চিত করেছেন যে, বর্তমান ঘটনা বা মাদকের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
আসামীর জবানবন্দিতে নাম আসা সত্ত্বেও সম্পূর্ণভাবে এলাকার মুরুব্বিদের বিশেষ সুপারিশ ও অনুরোধের প্রেক্ষিতে উল্লেখিত ব্যক্তি—যুবদল কর্মী মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মোঃ জাকির হোসাইন, মোঃ ইসমাইল, মোঃ আবির মিয়া, মোঃ রেজাউল মিয়া, মোঃ টিটু শেখ, শ্রী সঞ্জয়, যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর, মোঃ মিন্টু গাজী, মোঃ গনি কাজী ও মোঃ মানিক মোল্লা-কে আপাতত নির্দোষ বিবেচনা করা হলো। পাশাপাশি, আসামী ধরতে সহযোগিতা করতে তার সাথে ফোনে যোগাযোগ রাখা হয়েছিল বলে ধারণা করার শর্তে সাংবাদিক চঞ্চল মাহমুদ খান-কেও আপাতত নির্দোষ বিবেচনা করা হলো। তবে ‘তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ’ এবং মুরুব্বিরা স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, এটিই প্রথম ও চূড়ান্ত সুযোগ। ভবিষ্যতে যদি উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক বা এ জাতীয় কোনো অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার বিন্দুমাত্র প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়, তবে প্রশাসনকে সাথে নিয়ে সামাজিকভাবে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এলাকার সার্বিক এই পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। তেওতা এলাকার মুরুব্বিদের সামাজিক ঐক্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নির্দোষ কেউ যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হন, সেদিকে লক্ষ্য রেখে পূর্বের প্রকাশিত সংবাদটির এই সংশোধনী প্রকাশ করা হলো। এলাকার সাধারণ মানুষ ও ‘তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ’-এর মাদকমুক্ত সমাজ গড়ার এই ঐক্যবদ্ধ অবস্থানকে দৈনিক ঘোষণা সাধুবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com