1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ

শাহাদাৎ হোসেন সরকারঃ ঢাকার আশুলিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. আরাফাত রহমান আকাশ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান। এর আগে, একইদিন বিকাল ৫টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকার নিজ ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরাফাত রহমান আকাশ ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বড় মৌকুড়ি গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মো. আসলামের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এল পি ই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর মা একজন পোশাক শ্রমিক এবং বাবা রাজমিস্ত্রী। গত ৯ জুলাই মেয়েকে বাসায় একা রেখে তারা উভয়ে কাজে চলে যান। সেই সুযোগে পূর্বে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসা আরাফাত ভুক্তভোগীর বাসায় যান এবং তার সাথে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন। পরে ভুক্তভোগীর মা বাসায় এলে তাকে কান্না জড়িত কন্ঠে বিষয়টি জানান। মেয়ের কথা শুনে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com