আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে কথা বলার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে রাত কাটাতে
স্বাধীন ভাবে পথ চলতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে পেট ভরে
ভাত খেতে দাও
সহজ পথে রুজি করার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে বিদ্যালয়ে
পড়ার সুযোগ দাও
সু- শিক্ষায় শিক্ষা নিতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে মরতে আমার
অনেক বড় সাধ
দা’য়ের কোপ বুলেট ছাড়া
মরার সুযোগ দাও
আমায় স্বাধীনতা দাও ।