1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
" আমার গাঁয়ের মাটি " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

” আমার গাঁয়ের মাটি “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ

চল বন্ধু সবুজ গাঁয়ে
আমার সোনার মাটি ,
তোকে নিয়ে গড়বো সেথা
ভালবাসার ঘাঁটি ।

মা’য়ের আদর বোনের স্নেহে
থাকবি আমার সাথে ,
মাছ ধরবি পুকুর থেকে
জাল ফেলে নিজ হাতে ।

দুপুর বেলা খাবার হবে
পুকুর জলের মাছ ,
কালো গাভীর দুধ খাওয়াবো
যদি সেথায় যাস ।

ঘুরব আমরা সেথায় গিয়ে
ছায়া নিবিড় পথে ,
মেলায় গিয়ে চড়বো আমরা
ঐ না সুন্দর রথে ।

আঁকা বাঁকা নদীর তীরে
গাছগাছালির ছায়ায় ,
কত রকম পাখি দেখব
কেটে যাবে মায়ায় ।

নদীর মাঝে নৌকা নিয়ে
যাব বহু দুর ,
হাটে গিয়ে খাব আমরা
মিঠাই পাটা গুর ।

নানান ফুলের গন্ধে ভরা
আছে বন বাদার ,
পূব আকাশে সূর্য উঠে
কাটিয়ে রাতের আঁধার ।

আমার গাঁয়ের মাটির গন্ধ
সে যে কি মধুর ,
বাঁকা ঠোঁটে মিস্টি হাসি
আমার গাঁয়ে বধূর ।

চল বন্ধু আমার সাথে
জন্ম ভূমি গাঁয় ,
সেথায় আমার অপেক্ষাতে
অভাগিনী মা’য় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com