চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদকের বরপুত্র ইয়াবা সম্রাট মালেক বলির ছেলে হেফাজকে গ্রেফতার করেছে বাঁশখালী থানার পুলিশ।
যানাযায় দীর্ঘদিন ধরে ছনুয়া ইউনিয়নে ইয়াবা এবং দেশীয় চোলাই মদ সহ বিভিন্ন অপরাধ মুলুক কর্মকাণ্ডে জড়িত ছিল এই হেফাজ, অবশেষে গতরাত ৩টার দিকে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রবিউল হকের নির্দেশে এস আই গোলাম সরওয়ার ও এস আই সুমন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী হেফাজকে গ্রেফতার করতে সক্ষম হয় পরে তার কাজ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক ও মোবাইল কোর্টে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ০১ (এক) বছর কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।