1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আপনাদের সন্তান হিসেবে শেরপুরের উন্নয়ন করতে চাই, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

আপনাদের সন্তান হিসেবে শেরপুরের উন্নয়ন করতে চাই, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি এ দেশে আমরা অন্যায় করবনা এবং দুর্নীতি কাউকে করতে দিবনা। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের আতংক একটাই দেশ নায়ক তারেক রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এমপি প্রার্থী ও ধানের শীষের কান্ডারী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেন, আমি শেরপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এ কাজ চলমান আছে এবং থাকবে। যদি আমি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাই তবে আপনারা আমাকে একটি বার সুযোগ দিয়ে দেখবেন আমি শেরপুরের উন্নয়ন করতে পারি কিনা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম শহিদুল ইসলাম, মোঃ আতাহারুল ইসলাম আতা, যুবদলের শেরপুর সদর আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, আওয়াল সরকারসহ ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়নের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবার মাঝে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আন্দোলনের জন্য নতুন প্রত্যয়।

অপরদিকে বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরে বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com