1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এম এ হান্নান এমপি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস

আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার

reporter সোহাদ হোসেন প্রান্ত
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আমান-আয়াত, মাবিয়ান-জাযের কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ।
গতকাল বিকেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনারগাঁও দলকে পরাজিত করে স্বাগতিক আড়াইহাজার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উপহার দেয় রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় সমন্বয় ও কৌশলী খেলায় জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় আড়াইহাজার।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।
এ সময় অতিথিরা বিজয়ী ও রানারআপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আর্জি রইলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com