1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সুনামগঞ্জে শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা  ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি ও মাদক জব্দ শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা নাফ নদীতে ১ কেজি আইসসহ বোট জব্দ কোস্ট গার্ডের অভিযানে, পালিয়ে গেল মাদক কারবারিরা রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন গাইবান্ধায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্য জেল হাজতে থাকা সত্ত্বেও চাকরিতে বহাল তবিয়তে আইডি নং ২২৪৩৩ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: নাসির উদ্দীন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ

শাহজাহান আলী বাদল জেলা প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে ব্রীজের নিচ থেকে এক ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম শাকিল রানা (২৮)। সে আটোয়ারীর প্যারিস সিনেমা এলাকার জনৈক মোঃ আজিজুল হকের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বুধবার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সুখের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মোঃ হুমায়ুন কবির তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশটিকে প্রাথমিক সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশের পক্ষে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এদিকে এলাকাবাসীর ধারণা আর্থিক লেনদেনের কারণে শাকিলের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে। পাশাপশি মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রæত তার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবী জানান এ প্রতিনিধির মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com