1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও!! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও!!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

সফিক ইসলাম শাজাহানপুর উপজেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গৃহহীন এক অসহায় ও দুস্থ পরিবারে পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।

আজ দুপুরে অসহায় গৃহহীন পরিবারকে বসবাস উপযোগী ঘরের চাবি ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।
অসহায় পরিবারটি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

ওই বৃদ্ধা নাম সামছুন্নাহার বেওয়া (৭২)।তিনি উপজেলার বেতগাড়ী ভূমিহীন মৃত কমর উদ্দীন স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।অসহায় সামছুন্নাহারের পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় স্বামী পরিত্যক্ত এক প্রতিবন্ধী মেয়ে ও তার ৭ বছরের এক ছেলে নিয়ে ভাসমান অবস্থায় দুর্বিসহ জীবন যাপন করতেন।

বিষয়টি নজরে আসে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর। পরে তিনি যাচাই বাছাই করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com