ময়মনসিংহের ত্রিশালে অবশেষে বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত বুধবার স্পিড ব্রেকার নির্মাণ করেছে প্রশাসন।
এর আগে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফা আক্তার (৮) আহত হলে এলাকাবাসি ও শিক্ষার্থী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম ও ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ উক্ত স্থানে স্পিড ব্রেকার নির্মাণ, আহত শিক্ষার্থীর চিকিৎসা এবং দোষি সিএনজি চালক কে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল বৃহস্পতিবার জানান, স্পিড নির্মানের ফলে উক্ত স্থানে এখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। এর আগে গত এক বছরে এই স্থানে বেশ কয়েকজন শিক্ষার্থী দুর্ঘটনার স্বীকার হয়েছে