1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
অপরাধ দমনে তৎপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

অপরাধ দমনে তৎপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

reporter রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির জানিয়েছেন, জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি শক্তিশালী কমিটি সক্রিয় রয়েছে।

এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ম্যাজিস্ট্রেট এবং উপদেষ্টা হিসেবে থাকেন সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যগণ।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই জেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং দায়িত্বরত সকলে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।

তিনি আরও জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিজেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সম্প্রতি পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকসেবী ও অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, এলাকায় সব ধরনের অপকর্ম প্রতিরোধে আমরা আরও সোচ্চার রয়েছি। মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, চুরি-ছিনতাই এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরভাবে কাজ করছে।
তিনি জানান, যানজট নিরসনেও পুলিশ সদস্যরা শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জোরদার করা হয়েছে এবং সামাজিকভাবে তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com