1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৮ বছরের শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন, পটিয়ায় শিক্ষক গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে তীব্র নদীভাঙন মোকাবিলায় নিরলস কাজ করছে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল, ধনবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে স্কুল-কলেজ ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার বিতরণ।

৮ বছরের শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন, পটিয়ায় শিক্ষক গ্রেপ্তার

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রায় এক বছর ধরে শিশুটির ওপর এই নির্যাতন চলছিল। শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হয়ে গেলে শনিবার (৪ জুলাই) অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার হওয়া শিক্ষক আজিজ উল্লাহ (২০) বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভোগার পর চিকিৎসকের পরামর্শে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, মাদ্রাসার শিক্ষক এবং আরও তিন শিক্ষার্থী বিভিন্ন সময়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনাটি প্রথমদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে গেলে মামলা না করার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি জানার পর অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com