1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৫ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশু দুলাল  ৫৮ বছর পর ৬৩ বছরের বৃদ্ধ হয়ে ফিরলো - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

৫ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশু দুলাল  ৫৮ বছর পর ৬৩ বছরের বৃদ্ধ হয়ে ফিরলো

reporter ‎শহিদুল ইসলাম খোকন
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ

‎হারিয়েছে শিশু ফিরেছে বৃদ্ধ হয়ে। এতে মহা খুশি পরিবার ও এলাকাবাসী। এ যেন সিনেমাকেও হার মানালো বাস্তবতা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িতে। ৫ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশু দুলাল ৫৮ বছর পর ফিরেছে ৬৩ বছরের বৃদ্ধ হয়ে।

গত ‎বৃহস্পতিবার  ১১ জুন বিকেলে পরিবারের মাঝে ফিরে আসায় পরিবার এবং এলাকাবাসীর মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।  তাকে দেখতে বিভিন্ন এলাকার নানান শ্রেণির  লোকজন ভিড় জমাচ্ছে।

‎এদিকে দুলালের পরিবারে একমাত্র মেজো ভাই মুকুল চৌধুরী ছাড়া আর কেউ বেঁচে নেই।  হারিয়েছে বাবা-মা ও দুই ভাই। তবুও মেজো ভাই,তার পরিবার ও বাড়ির লোকজন দুলালকে পেয়ে মহা খুশি। বুকে ধরে আলিংগন করে নিল সবাই।

‎দেলোয়ার হোসেন দুলাল জানান, হারিয়ে যাওয়ার পর ২ বছর নারায়ণগঞ্জে ছিলেন। পরে  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়াল ছড়ির বাঁশি মহাজন হাটে ছিল। সেখানে নূর হোসেন ও আখতার জাহানের পরিবারে পালক সন্তান হিসেবে আশ্রয় পান। পরে বিবাহ করে সংসার জীবন শুরু করেন। সেখানে রয়েছে স্ত্রী, ৪ কন্যা ও ১ ছেলে।
‎ঐখানে বসবাস করতে কিছু প্রতিবন্ধকতা ছিল। পালক সন্তান বলে আমাকে ও ছেলে মেয়েকেও খোটা শুনতে হতো। সেই জেদ থেকে শুরু হয় জন্মভূমির খোঁজ। আমার ছেলে ইমাম হোসেন আমার পরিবারের খোঁজ করে দিয়েছে।

‎দুলালের ছেলে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ইমাম হোসেন আকিব বলেন, বাবার থেকে আস্ত আস্তে সকল তথ্য নিতে শুরু করলাম। প্রথমেই কুরবানির জন্য দাদুর নাম,পরে  শৈশবের স্মৃতি। বাড়ির পাশে গেট, খেলার মাঠ কালিপুর ও বেলতলী বাজার ও মেঘনা নদী। যেখান দিয়ে লঞ্চ চলতো।
‎বাবার তথ্যমতে গুগলে কালিপুর বাজার ও মেঘনা নদী’ লিখে সার্চ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং  গুগল ম্যাপ দেখে  চাঁদপুরের মতলব উত্তর অবস্থান শনাক্ত করি।
‎পরে মতলব উত্তরের স্থানীয় সাংবাদিক নওফেল হাসান ও মাইন উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়। ঐ সূত্রধরে দুলাল যখন তার জন্মভূমিতে আসে তখন মেজো ভাই, বাড়ির প্রবীণ ব্যাক্তি শাহিন চৌধুরী দুলালের সকল বর্ননা শুনে এবং ‎শিশুকালে দুলালের পায়ে থাকা একটি  দাগ দেখে সনাক্ত করে এই সেই দুলাল, যে ৫ বছর বয়সে হারিয়ে গিয়েছিল।
‎৫৮ বছর পর হারিয়ে যাওয়া দুলালকে পেয়ে আনন্দিত পরিবার এলাকাবাসী। যাদের সহযোগিতায় জন্মভূমিতে ফিরে পয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুলালের পরিবার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com