1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন দিবস উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন দিবস উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫, ১:০১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্দেশক্রমে মুলাদী উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন দিবস উপলক্ষে প্রথম বছর আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণতন্ত্র অধিকার হরণ করে দেশে একটি অত্যাচারী সরকার প্রতিষ্ঠিত করে।জেল জুলুম অত্যাচার নির্যাতন গুম খুন মানুষের বাকশক্তি ও ভোটাধিকার হরণ করে রাম রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই অত্যাচারী জুলুমবাজ সরকারের অন্যায়ের প্রতিবাদে জেল জুলুম উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে একের পর এক স্বৈরাচার বিরোধী কর্মসূচি দিয়ে আসছিলেন। এই কর্মসূচি অংশগ্রহণকারীদের নানান ভাবে হয়রানি মূলক মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল শেখ হাসিনা সরকার। জুলাই ২০২৪ কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা রাজপথে নেমে আসে। দিনের পর দিন উত্তল হয়ে ওঠে রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দাবাতে শেখ হাসিনার সরকারের পুলিশ বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগ একসাথে রাজপথে আন্দোলনকারীদের আগ্নেয়াস্ত্রের গুলি হেলিকপ্টারে ব্লক রেড দিয়ে ও অত্যাচার নির্যাতন করে অনেক ছাত্র-জনতা শহীদ করেছে। তবুও ছাত্র জনতা থেমে যায়নি, কোটা আন্দোলন বেগবান হয়ে এক দফা ঘোষিত হয় শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এই পত্যায় ব্যক্ত করেন। এই আন্দোলনে অন্তত দুহাজারের কাছাকাছি ছাত্র-জনতা শহীদ হন। আহত হাজার হাজার গুরুতর আহত বিভিন্ন অঙ্গ হানি অবস্থায় এখনো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা টিকতে না পেরে রাষ্ট্রীয় নিরাপত্তা থাকা বিশেষ এক বাহিনীর সহায়তায় দেশ ছেড়ে বিশেষ একটি হেলিকপ্টারে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই দিনটি ছিল ৫ আগস্ট ২০২৪ রোজ সোমবার। এই সংবাদ দেশের মধ্যে যখন ছড়িয়ে পড়ল সাধারণ মানুষ ছাত্র-জনতা আনন্দে ফেটে পড়ে রাস্তায় নেমে আসে দেশের ছাত্র জনতার বিজয় উল্লাস করেন। সাথে সাথে ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ইতি টানে। এক বছর পরে ৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্দেশক্রমে মুলাদী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত থেকে বিজয় আনন্দ উপভোগ করেন। বিজয়ের আনন্দ রেলি ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যারা,অধ্যাপক শরীয়তুল্লাহ আহবায়ক মুলাদী উপজেলা বিএনপি, এনামুল হক ইনু আহবায়ক পৌরসভা বিএনপি, শিক্ষাবিদ অধ্যক্ষ ওমর ফারুক,কাজী কামাল সদস্য সচিব মুলাদী উপজেলা বিএনপি, মিজানুর রহমান হাওলাদার সদস্য সচিব পৌরসভা বিএনপি, প্রভাষক মনিরুজ্জামান যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি,হাবিবুর রহমান সাবু সিনিয়র যুগ্ন আহবায়ক পৌরসভা বিএনপি। মশিউর রহমান মাসুদ যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, রোকনুজ্জামান রোকন মোল্লা স্বেচ্ছাসেবক দল মুলাদী উপজেলা,ইসরাত জাহান লিলি মহিলা দল সভাপতি মুলাদী উপজেলা। আরিফুর রহমান টিটু আহবায়ক যুবদল মুলাদী পৌরসভা। আনন্দ রেলি ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও মুলাদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি’র নেতাকর্মী। মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আনন্দ রেলি বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঈদগা ময়দানে এসে আলোচনার মধ্য দিয়ে আনন্দ রেলি ও শোভাযাত্রা সমাপ্তি ঘটে। আলোচনায় জুলাই আগস্ট অংশগ্রহণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন,আহতদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপি’র নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনাব তারেক রহমানের একটি স্লোগান পৌঁছে দেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com