1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীর মোহনপুরে কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা নিহত  রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বন্যার সময় উদ্ধারকাজ খুবই জরুরি: আসাদুল হাবিব দুলু ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর চৌদ্দগ্রামে স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ৭ দফা’ দাবী বাস্তবায়নে ময়মনসিংহ দলিল লিখক সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে স্মারকলিপি ‎সিংগাইরে মাদকের দৌরাত্ম্য বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ফুলের সৌরভে নান্দনিক বিরল উপজেলা পরিষদ, মুগ্ধ সেবাগ্রহীতারা ছাতকে পুলিশের বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ ৭ জন গ্রেপ্তার

হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব

reporter এস এম শাহ আলম,বরিশাল
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ

হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব এবং তার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার
অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​ঘটনার বিবরণীতে জানা যায়, আহত ব্যক্তির নাম জয়নাল বাঘা। তিনি উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর চরমেমানিয়া গ্রামের আঃ রশিদ বাঘার ছেলে এবং পেশায় একজন জেলে।

​ভুক্তভোগী জয়নাল বাঘার অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে গত রোববার দুপুরে একই গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। ঘটনা দেখে জয়নাল বাঘা প্রতিবাদ ও বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়।

​পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিজলা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com