হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব এবং তার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার
অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, আহত ব্যক্তির নাম জয়নাল বাঘা। তিনি উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর চরমেমানিয়া গ্রামের আঃ রশিদ বাঘার ছেলে এবং পেশায় একজন জেলে।
ভুক্তভোগী জয়নাল বাঘার অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে গত রোববার দুপুরে একই গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। ঘটনা দেখে জয়নাল বাঘা প্রতিবাদ ও বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিজলা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা