ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা প্রশাসন, হালুয়াঘাট এর আয়োজনে জুন মাস আসন্ন হওয়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ মহোদয়। সভায় আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, হালুয়াঘাট, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলীগণ এবং ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
সভায় চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়।