গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের, চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বখতিয়ার খানের পরিচালনায় আলোচনায় অংশ নেন কুতুব উদ্দিন খান, দিলওয়ার হোসাইন পারভেজ,হাফিজুর রাহমান এবং লুৎফুর রাহমান পাবেল। লন্ডনে সুবর্ণজয়ন্তীকে সফল ও সুন্দর করার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি এমদাদুর রাহমান এমদাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিদ্যালয়ের যত শিক্ষার্থী আছেন ইংল্যান্ডে তাদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করার। যার জন্য বারবার বিভিন্ন মাধ্যমে সবার কাছে আহ্বান জানিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য। আমরা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী পালন করব লন্ডনে। আমি বিশ্বাস করি এটি একটি ব্যতিক্রমী ও মনে রাখার মতো পুনর্মিলন হবে ইনশাহ আল্লাহ। প্রবাসকালীন শত ব্যস্ততার মাঝেও সাবেক শিক্ষার্থীরা সুবর্ণজয়ন্তী পালন করে বিদ্যালয়কে সম্মান জানাচ্ছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয়।’ বখতিয়ার খান বলেন, ‘আমরা বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চেষ্টা করেছি একটি ট্রিবিউট দেওয়ার। এর জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। বিদ্যালয়টি আমাদের অনুভূতির স্থান। বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছে। কিন্তু আমরা ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি যার অনুভূতি অন্যরকম। আমরা আশা করছি বৃহত্তর কামাল বাজার এলাকার সব প্রবাসীরা আগামী ২ সেপ্টেম্বর লন্ডনে একত্রিত হবেন পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস আমরা নতুন প্রজন্মের মধ্য তুলে ধরতে সক্ষম হব।