1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হাজী মিঠুর আনারসে সমর্থন। মুলাদীতে আনন্দের জোয়ার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

হাজী মিঠুর আনারসে সমর্থন। মুলাদীতে আনন্দের জোয়ার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। এ নির্বাচনকে ঘিরে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস- চেয়ারম্যান প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীক ও বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু দোয়াত কলম প্রতীক নিয়ে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এখন আলোচনার মুল বিষয় কে আছেন কার পক্ষে। কে দিয়েছেন কাকে সমর্থন। ইতিমধ্যে মুলাদী উপজেলা যুব লীগের সাধারণ মোঃ মোঃ শাহ আলম হাজী মিঠু আনারস প্রতীকের সমর্থন দেয়ার বিষয়টি আলোচনায় এসেছে ভোটের মাঠে। এ খবরে আনন্দের জোয়ারে উপজেলার বিভিন্ন জায়গায় মিস্টি বিতরন করছে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। উপজেলা যুব লীগের বড় অংশটি এখন হাজী মিঠুর নেতৃত্বে আনারসের পক্ষে প্রচারনায় সময় পার করছেন। আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর পক্ষের লোকজন বলছেন আরও অনেকেই ২/ ১ দিনেই আনারসের সমর্থন দিবেন।
মুলাদী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আনারস এগিয়ে আছে প্রচারনায়। এ বিষয়ে মুলাদী উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক হাজী মিঠু বলেন উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে আমরা আনারস প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মানুষের হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছি। আগামী ২১ মে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর আনারস প্রতীকের জয় হবেই ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com