1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ডিজিটাল হাজিরা চালু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ডিজিটাল হাজিরা চালু

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সেতু ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সেতু ভবনের প্রবেশ মুখে ডিজিটাল হাজিরা সিস্টেম স্থাপন করা হয়েছে।

সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ শতভাগ ডিজিটাল হাজিরা (Electronic Attendance) ব্যবস্থার আওতায় গত ২২ ফেব্রুয়ারি থেকে অফিস কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই আধুনিকায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ডিজিটাল হাজিরা সিস্টেম মূলত ZKTeco G4 Pro একটি মাল্টি-বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন টার্মিনাল, যা মূলত Face, Fingerprint, RFID Card এবং Password ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করে। ব্যবহারকারী ডিভাইসের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় মুখ স্ক্যান করে বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল রাখে, অথবা কার্ড/পাসওয়ার্ড ব্যবহার করে। ডিভাইসের অভ্যন্তরীণ সফ্টওয়্যার ইনপুট ডাটা সংরক্ষিত ডাটাবেজের সাথে তুলনা করে মিল পাওয়া গেলে Verification Successful দেখায় এবং দরজা খুলে দেয় বা উপস্থিতি (Attendance) রেকর্ড করে এবং মাসিক ভিত্তিতে এই হাজিরার রিপোর্ট সংগ্রহ করা যায়।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত এবং সরকারি সেবা সময়মতো প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি এবং প্রস্থান নিশ্চিত করা হচ্ছে, যা সামগ্রিক কর্মপরিবেশে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। বাংলাদেশের উত্তরণের যাত্রায় কর্মকর্তা-কর্মচারীগণের সময়ানুবর্তিতা ও স্বচ্ছতা অন্যতম শর্ত হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ডিজিটাল হাজিরার প্রবর্তন কেবল সময়ানুবর্তিতা নিশ্চিত করে না, বরং এটি একটি আধুনিক ও স্মার্ট প্রশাসন গড়ার ভিত্তি। এর ফলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং প্রকল্পের কাজে গতি সঞ্চার হচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মচারীগণও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই ব্যবস্থা কাজের মূল্যায়নকে আরও বস্তুনিষ্ঠ এবং সার্থক করে তুলেছে।

ডিজিটাল হাজিরায় অত্যাধুনিক বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি রেকর্ড করা হচ্ছে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে-কোনো সময় কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে হাজিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছেন এবং ম্যানুয়াল হাজিরা খাতা পরিহার করার মাধ্যমে পরিবেশবান্ধব এবং আধুনিক দাপ্তরিক সংস্কৃতি চর্চা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com