1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সীমানা-সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধে কৃষক নিহত,নকলায় ৩ নারী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

সীমানা-সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধে কৃষক নিহত,নকলায় ৩ নারী আটক

reporter মো: রিয়াজ , শেরপুর
calendar প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা-সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বাড়ির সীমানা ঘেঁষা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে মারধর ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com