1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা ফায়ারে বিএসএফ পিছু হটতে বাধ্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা ফায়ারে বিএসএফ পিছু হটতে বাধ্য

reporter এ কে আজাদ 
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, তাদের দ্রুত, দৃঢ় ও পেশাদার অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও দুই পক্ষের অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে সীমান্ত এলাকা শান্ত, স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয় পর্যায়ে অতিরিক্ত সতর্কতা হিসেবে নিয়মিত টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার ১৯ মে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের সীমান্ত এলাকায় অবৈধভাবে যাতায়াত না করা এবং কোনো ধরনের অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com