সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হওয়া মাদ্রাসা শিক্ষক যুবায়ের আহমদ এর হত্যাকারী ঘাতক নয়ন কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেনে এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।
উল্লেখ্য, অদ্য সকাল ৯ ঘটিকায় জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় নয়নের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন ডাঃ তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার সুপার (শিক্ষক) যুবায়ের আহমদ।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ ঘটিকায় মাওলানা যুবায়ের নিজ বাসা থেকে কর্মস্থল ডাঃ তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে নয়ন রাস্তার পানি যুবায়ের আহমদ এর গায়ে ছিটিয়ে দিলে তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে নয়ন পিছন থেকে যুবায়ের আহমদ এর উপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন যুবায়ের আহমদ কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
পরে হাসপাতালে পোস্টমর্টেম শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা মাওলানা যুবায়ের আহমদ কে।